কিশোরগঞ্জের 'রাজাকার কমান্ডার' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কিশোরগঞ্জের নিকলী ও তাড়াইল উপজেলার ‘রাজাকার কমান্ডার’ সৈয়দ মুহাম্মদ হুসাইনের সহযোগী নিকলীর মুসলেম উদ্দিন প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মুসলেম উদ্দিনকে নিকলী থানার কামারহাটি গ্রামের নিজ বাড়ি থেকে মুসলেম উদ্দিনকে আটক করে নিকলী থানার পুলিশ।
আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সৈয়দ মুহাম্মদ হুসাইন ও মুসলেম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মুসলেম উদ্দিনকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় রাখা হয়। সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
মুসলেম উদ্দিনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বলেন, তাঁকে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

নিকলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার গোপাল চন্দ্র দাস বলেন, সৈয়দ মুহাম্মদ হুসাইন ও তাঁর সহযোগী মুসলেম উদ্দিন প্রধানের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ে হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগসহ মানবতা বিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগ রয়েছে।