কিশোরী ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল রোববার কিশোরীর বাবা বাদী হয়ে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলায় কিশোরীর বাবা অভিযোগ করেন, তাঁর মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী। একই এলাকার মো. সুমন তাঁর মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। গত শনিবার রাত আটটার দিকে মেয়ে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা সুমন তাকে তুলে নিয়ে পরিত্যক্ত একটি ঘরে ধর্ষণ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।