কিশোরী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে নলছিটি থানায় মামলা হয়েছে।
এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাঙ্গুলী গ্রামের ইজিবাইকের চালক রাসেল খান (২৩) বুধবার বিকেলে কৌশলে ওই কিশোরীর ঘরে ঢোকেন। এ সময় কিশোরী (১৭) ঘরে একা ঘুমাচ্ছিল। রাসেল তাকে ধর্ষণ করেন। সেই সঙ্গে এ ঘটনা কাউকে জানালে কিশোরীকে হত্যার হুমকিও দেন। পরে কিশোরী ঘটনাটি তার মা ও বোনকে জানায়। বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে রাসেলের বিরুদ্ধে মামলা করেন।
নলছিটি থানার ওসি সুলতান মাহমুদ জানান, ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে গতকাল ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।