কিশোরী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরখান থানা এলাকায় এক কিশোরী পোশাক শ্রমিক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় সিরাজুল ইসলাম মিরাজ নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিশোরীর বাবার ভাষ্য, প্রতিবেশী মিরাজ গতকাল সকালে তার বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জেনে থানায় অভিযোগ করা হলে, পুলিশ মিরাজকে আটক করে। পরে অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়। এই মামলায় মিরাজকে গ্রেপ্তার দেখানো হয়।

রাত সোয়া ১২টায় কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়।