কিশোরী বধূ হত্যার ঘটনায় স্বামীকে পুলিশে সোপর্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামনগরের কিশোরী বধূ ফাতেমা আক্তার রীমা (১৫) হত্যার ঘটনায় তার স্বামী রায়হানুল ইসলামকে পুলিশে সোপর্দ করেছে তার পরিবার। গতকাল শুক্রবার সকালে রায়হানের বাবা রুহুল আমিন শ্যামনগর থানা-পুলিশের হাতে ছেলেকে তুলে দেন। আগের রাতে পরিবারের পক্ষ থেকে মাগুরা জেলার এক নিকটাত্মীয়র বাড়ি থেকে তাঁকে ধরে নিয়ে আসা হয়।
শ্যামনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে রীমাকে হত্যার অভিযোগ এনে নিহত রীমার ভাই পিরোজপুর উপজেলার খামকাটা গ্রামের পারভেজ হোসেন বাদী হয়ে রায়হানুল, তাঁর মা মাজিদা বেগম ও বাবা রুহুল আমিনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেন। সেটি গতকাল নারী নির্যাতন মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রীমা আত্মহত্যা করেছে দাবি করে মঙ্গলবার সকালে রায়হানুলের বাবা রুহুল আমিন থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেন।