কিশোরীকে অচেতন করে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত শুক্রবার খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গত রোববার মেয়েটি বাদী হয়ে থানায় মামলা করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ছোট মাছুয়া গ্রামের বাবুল হাওলাদার ও তাঁর স্ত্রী শুক্রবার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই বাড়িতে থেকে মেয়েটি ও তাঁর ভাই লেখাপড়া করছে। বাড়ির অন্য সদস্যরা তখন ছিলেন না। শুক্রবার রাতে বাবুল খাবারের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে দেন। খাবার খেয়ে মেয়েটি ঘুমিয়ে পড়লে বাবুল তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় মেয়েটির ঘুম ভেঙে গেলে বাবুল ঘরের দরজা খুলে পালিয়ে যান। সকালে প্রতিবেশীরা মেয়েটি ও তাঁর ভাইকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।