কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চৌড়া নয়াবাড়ি এলাকায় গত বুধবার রাতে এক রিকশাচালক এক কিশোরীকে (১৫) ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর করা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।
থানার পুলিশ জানায়, বুধবার সকালে কালীগঞ্জ পৌর এলাকার ওই মেয়েটি চৌড়া নয়াবাড়ি গ্রামে যায়। সেখান থেকে সন্ধ্যায় রিকশায় করে নিজের বাড়ি ফিরছিল সে। পথে রিকশাচালক আলাল মিয়া (২৫) মেয়েটিকে জোর করে তাঁর বাড়িতে নিয়ে যান ও ধর্ষণ করেন। সকালে মেয়েটি সেখান থেকে পালিয়ে এসে থানায় লিখিত অভিযোগ করে। গতকাল বিকেলে পুলিশ নিজ বাড়ি থেকে ওই রিকশাচালককে গ্রেপ্তার করে। আলাল মিয়া কালীগঞ্জের চৌড়া নয়াবাড়ি গ্রামের বাসিন্দা।