কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ইয়ারপুর এলাকায় এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. দোলন (২৩) ও তাঁর সহযোগী সাইফুল ইসলামকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। দোলন ও সাইফুলের বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামে।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, নোয়াখালী সদর উপজেলার ওই কিশোরীর সঙ্গে কিছুদিন আগে মুঠোফোনে পরিচয় হয় দোলনের। এর সূত্র ধরে শনিবার দোলন ওই কিশোরীকে বেগমগঞ্জের চৌমুহনী আসতে বলেন। এরপর দোলন ওই কিশোরীকে ইয়ারপুরে এনে তাঁর দুই বন্ধুর সহায়তায় একটি পরিত্যক্ত দোকানঘরে আটকে ধর্ষণ করেন।
পুলিশ সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ১২টার দিকে পুলিশের একটি টহল দল ওই দোকানের পাশ দিয়ে যাচ্ছিল। এ সময় চিৎকার শুনে পুলিশ এগিয়ে যেতেই দোলন ও তাঁর এক সহযোগী পালিয়ে যান। এ সময় পুলিশ ধাওয়া করে দোলনের সহযোগী সাইফুলকে গ্রেপ্তার করে। গতকাল রোববার ইয়ারপুর থেকে দোলনকে গ্রেপ্তার করা হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।