কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও এলাকায় এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে ধর্ষণের ঘটনাটি ঘটে। ওই কিশোরীকে গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মামুন শাহ বলেন, তাঁর থানা এলাকার ওই কিশোরী মনিপুরিপাড়ায় এক বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করত। ওই বাসার গৃহকর্তা শাহজাহান রাতে তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছে ওই কিশোরী।

এসআই মামুন আরও বলেন, খবর পেয়ে পুলিশ রাত সাড়ে তিনটার দিকে ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গৃহকর্তা শাহজাহানকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।