কিশোরীকে ধর্ষণের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির দীঘিনালায় মো. আলী আহাম্মদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছে এক কিশোরী (১৭)। ওই কিশোরীর অভিযোগ, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের নলকূপ থেকে পানি আনার সময় ফুফাতো বোনের স্বামী মো. আলী আহাম্মদ তাকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন।
দীঘিনালা থানার ওসি মিজানুর রহমান বলেন, গতকাল শনিবার ওই কিশোরী মো. আলী আহাম্মদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।