কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. শামীম (২৫) ও ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াদুল ইসলাম (৩৫)। গতকাল বুধবার সকালে তাঁদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার বলেন, ১৯ জুলাই বিদ্যালয় থেকে ফেরার পথে তলাপুষ্কুনিরপাড় এলাকায় ওই মেয়েটিকে ধর্ষণ করেন শামীম। মেয়েটি বাড়ি ফিরে বিষয়টি নিজ পরিবারকে জানায়। পরিবারটি এ ঘটনা ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রিয়াদুলকে জানায়। কিন্তু তিনি কোনো উদ্যোগ নেননি। এ অবস্থায় আতঙ্কিত মেয়েটি বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। পরে ঘটনা জানাজানি হলে গতকাল বুধবার সকালে রিয়াদুল ও শামীমকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম ধর্ষণের অভিযোগ স্বীকার করেন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মেয়েটির দিনমজুর বাবা বাদী হয়ে মামলা করেন।