কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেকে কিশোরী গৃহকর্মীকে (১৭) ধর্ষণের অভিযোগে গতকাল মঙ্গলবার আরিফ হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার শিকার মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
দক্ষিণখান থানার ওসি শামীম অর রশীদ তালুকদার বলেন, ঘটনার শিকার কিশোরীর গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। দক্ষিণখানের পশ্চিম মোল্লারটেকে এক ব্যবসায়ীর বাসায় তিন মাস আগে কাজ শুরু করে ওই কিশোরী। ব্যবসায়ীর শ্যালক আরিফ হোসেনও ওই বাসায় থাকেন। কিশোরীর অভিযোগ, আরিফ বিভিন্ন সময় নানা রকম ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে দু-তিন দিন চিকিৎসা করানো হয়। এখনো নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে, সেখানে মেয়েটির গর্ভপাত করানো হয়।
মেয়েটিকে উদ্ধারের বিষয়ে দক্ষিণখান থানার অপারেশন কর্মকর্তা মাসুম খান বলেন, হাসপাতাল থেকে গত সোমবার ওই কিশোরীকে উত্তরা ৪ নম্বর সেক্টরে বড় ভাইয়ের বাসায় নিয়ে যান আরিফ। একপর্যায়ে ওই এলাকায় বিষয়টি জানাজানি হয়ে যায়। একটি মেয়েকে ওই বাসায় আটকে রাখা হয়েছে বলে এলাকাবাসী উত্তরা পশ্চিম থানার পুলিশকে জানান।