কিশোরীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক কিশোরীকে (১৩) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া একজন এলাকায় ফকির হিসেবে পরিচিত। তিনি মানুষকে ঝাড়-ফুঁক দেন। গত ২৯ জুলাই রাতে ওই ফকির ও গ্রেপ্তার হওয়া অপর ব্যক্তি উপজেলার সাপলেজা ইউনিয়নের এক বাড়িতে গিয়ে জমিসংক্রান্ত বিরোধ দূর করার কথা বলেন। এ সময় তাঁরা ওই বাড়ির সবাইকে পানি পান করান। পানি পান করে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে তাঁরা ওই ঘরের এক কিশোরীকে ধর্ষণ করে পালিয়ে যান। পরদিন সকালে প্রতিবেশী লোকজন অচেতন অবস্থায় পরিবারের সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় ৩১ জুলাই মেয়েটির নানা ওই ফকিরকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। এরপর ডাক্তারি পরীক্ষায় মেয়েটিকে ধর্ষণের সত্যতা পাওয়া যায়।

থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।