কিশোরীকে ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে গত বুধবার রাতে এক তরুণকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ওই কিশোরীকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তরুণের নাম আমিনুর মিয়া (২০)। তাঁর বাড়ি উপজেলার বানাইল ইউনিয়নের পাইকপাড়া গ্রামে।
কিশোরীর পরিবার সূত্র জানায়, গত মঙ্গলবার রাত আটটার দিকে গরমে অতিষ্ঠ হয়ে ওই কিশোরী বাড়ির পাশে রাস্তায় হাঁটছিল। এ সময় আমিনুর কিশোরীকে জোর করে ধরে বাড়িতে নিয়ে যান। সেখানে কিশোরীকে কয়েকজন ধর্ষণ করেন। পরে তাকে গ্রামের একটি লেবুখেতে ফেলে রাখা হয়।