কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মৌমিতা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ঘরের পাশের একটি সফেদাগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
মৌমিতা ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রামের কৃষক মোশারফ হোসেনের মেয়ে। সে এম এ ওয়াজেদ মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিউদ্দিন মোল্লা জানান, গতকাল শনিবার রাত আটটার দিকে পড়াশোনা না করে টিভি দেখার কারণে মৌমিতাকে মা-বাবা বকা দেন। সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের পাশে সফেদাগাছ থেকে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, এ ব্যাপারে মৌমিতার বাবা এম এ ওয়াজেদ মিয়া বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।