কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরখানের বৈকাল রোডের একটি বাসা থেকে গতকাল সোমবার তারেক মোল্লা (১৪) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) আশিকুর রহমান বলেন, দরিদ্র পরিবারের সন্তান তারেকের বাড়ি পাবনা সদর উপজেলার কুসুমিয়া গ্রামে। পারিবারিক কলহের জের ধরে ছয়-সাত মাস আগে তার বাবা হীরক মোল্লা ও মা কাকলী বেগমের ছাড়াছাড়ি হয়ে যায়। মাসখানেক আগে হীরক মোল্লার চাচা মমিনুল ইসলাম তারেককে তাঁর বৈকাল রোডের বাসায় নিয়ে আসেন। তাকে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেওয়া হয়। কিন্তু তারেক ঠিকমতো মাদ্রাসায় যেত না। সব সময় মনমরা থাকত। গতকাল সকালে নিজের ঘরে ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তারেকের লাশ পাওয়া যায়।
পুলিশ বলছে, বাবা-মায়ের ছাড়াছাড়ি মেনে নিতে না পেরে ছেলেটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।