কিস্তির টাকা নিয়ে উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় সুবসতি নামের একটি এনজিওর এক কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের কিস্তির ২ লাখ ৬৮ হাজার টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সুবসতির রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক মো. নুরন্নবী গত বৃহস্পতিবার হাতীবান্ধা থানায় মামলা করেছেন। ওই মামলার আসামি গঙ্গাচড়া উপজেলার পশ্চিম কচুয়া গ্রামের মো. ইউনুস আলী। তিনি হাতীবান্ধা উপজেলার বড়খাতা শাখার ব্যবস্থাপক ছিলেন। পুলিশ জানায়, ইউনুস আলী গত ৭ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে কিস্তির টাকা আদায় করে উধাও হয়ে যান।