কীটনাশক প্রয়োগে মাছ ধরার সময় বাবা-ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনে কীটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় বনকর্মীরা বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছেন। তাঁদের কাছ থেকে এক শিশিভর্তি কীটনাশক, জাল, কিছু মাছ ও একটি ডিঙি নৌকা জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে শরণখোলা রেঞ্জের ধাবরীর ভারানী খাল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শরণখোলা উপজেলার খুড়িয়াখালী এলাকার মহসীন মোল্লা (৬০) ও তাঁর ছেলে মাসুদ মোল্লা (৩০)।
বন বিভাগের শরণখোলা রেঞ্জের শরণখোলা স্টেশন কর্মকর্তা এ কে এম ইউসুফ আলম বলেন, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বনকর্মীরা টহল দেওয়ার সময় ধাবরীর ভারানী খালে ওই দুজনকে অবৈধভাবে কীটনাশক প্রয়োগ করে মাছ শিকার করতে দেখে তাঁদের আটক করেন। এ সময় তাঁদের নৌকা তল্লাশি করে একটি জাল, প্রায় দুই কেজি চিংড়ি মাছ ও এক শিশিভর্তি কীটনাশক জব্দ করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করে শরণখোলা স্টেশনে নিয়ে আসা হয়। এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, একশ্রেণির অসাধু বনজীবী সুন্দরবনের খালে ভাটির সময় বিশেষ কীটনাশক প্রয়োগ করে খালের মুখে জাল পেতে রাখেন।