কুঠিবাড়ির জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে অভিযান শুরু হয়। ছবি: প্রথম আলো
অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে অভিযান শুরু হয়। ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার শিলাইদহের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির সামনে ছয় একর জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনার উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ অভিযান শুরু হয়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক মো. আমিরুজ্জামানের উপস্থিতিতে কুমারখালী উপজেলার ভূমি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। ৪০০ জন শ্রমিককে এ উচ্ছেদের কাজে নিয়োজিত করা হয়েছে।

এ ব্যাপারে জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, ১৯৯৯-২০০০ সালে এ জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে একজন দখলদার মামলা করেছিলেন। সম্প্রতি আদালত সরকারের পক্ষে রায়ে দিয়ে এখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে নির্দেশ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আজ এ অভিযান চালানো হচ্ছে। এখান থেকে ২৮টি দোকান, দুটি বাড়ি ও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে। 

কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে মামলা লড়ার পর আদালতের রায়ে কুঠিবাড়ির এ সম্পত্তি ফিরে পেয়েছে সরকার। এজন্য আজ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।