প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গত বৃহস্পতিবার রাতে কাঠ বহনকারী ট্রাক থেকে প্রায় ৩৩ হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, টেকনাফ স্থলবন্দর থেকে ছেড়ে আসা কাঠভর্তি একটি ট্রাকের ইঞ্জিনের ভেতরে তিনটি প্যাকেটে এসব ইয়াবা বড়ি লুকিয়ে রাখা হয়। তল্লাশি চালানোর সময় চালক ও সহকারী কৌশলে পালিয়ে যায়। কাঠ ও ট্রাকটি বন বিভাগের কাছে ও ইয়াবা বড়ি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।