কুড়িগ্রামে ছাত্রলীগের সংঘর্ষ আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে গত বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচ কর্মী আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে রাশেদুল ইসলাম, রঞ্জু মিয়া ও আনন্দ বসুনিয়া নামের তিনজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রাশেদুল ইসলাম দাবি করেন, ‘গত বুধবার ইনস্টিটিউটের ক্যাম্পাসে হিমেল, শাওন, কর্নেল ও সাগর মিলে আমাদের এক বান্ধবীকে উত্ত্যক্ত করে। আমরা ঘটনার প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।’
জেলা ছাত্রলীগের সভাপতি ওয়াহেদুন্নবী সাগর অভিযোগ করেন, ‘বহিষ্কৃত জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী কুড়িগ্রাম পলিটেকনিক কলেজ শাখা ছাত্রলীগের পাঁচ কর্মীকে বেধড়ক পিটিয়েছে।’