কুড়িগ্রামে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তে প্রফুল্ল চন্দ্র (২৪) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাশিপুর কোম্পানি কমান্ডার ইমরান নিজামী বলেন, প্রফুল্লকে ফেরত চেয়ে বিএসএফের কাছে বেলা ১১টার দিকে চিঠি পাঠানো হয়েছে। তবে বিকেল পাঁচটা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রফুল্ল চন্দ্রের শ্বশুর পুষনাথ চন্দ্র বলেন, ফুলবাড়ীর নাখারজান সীমান্তের ৯৪১ নম্বর মেইন পিলারের কাছের এক আত্মীয় বাড়িতে বেড়াতে যান প্রফুল্ল। আজ সকালে কাঁটাতারের বেড়া দেখতে গিয়ে তিনি নো-ম্যানস ল্যান্ডে ঢুকে পড়েন। এ সময় বিএসএফের সদস্যরা তাঁকে ধরে নিয়ে যান।