কুনিও হত্যার দায় আবার স্বীকার আইএসের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে গত অক্টোবরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার দায় আবার স্বীকার করে কথিত বিবৃতি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এ ছাড়া গত বুধবার দিনাজপুরে পিয়েরো পিচম নামে ইতালীয় এক নাগরিককে গুলি করে আহত করারও দাবি করেছে জঙ্গিগোষ্ঠীটি। খবর এএফপি ও কিয়োদো নিউজের।
আইএসের বলে কথিত একটি অনলাইন পত্রিকার খবরের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার কিয়োদো নিউজ কুনিও হোশিকে (৬৬) হত্যার আবার আইএসের দাবির ওই তথ্য জানায়।
গত ৩ অক্টোবর রংপুরে নিজের এক কৃষি খামারে যাওয়ার পথে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক কুনিও। ওই ঘটনার পরপরই এ হত্যার দায় স্বীকার করেছিল আইএসের শাখা বলে দাবি করা একটি গোষ্ঠী।