কুনিও হত্যায় জেএমবির তিনজন শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যায় জড়িত তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাঁরা তিনজনই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সঙ্গে জড়িত।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পুলিশের রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।