কুপনের ড্রকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের ওয়াপদা মোড়ে অবস্থিত কাজী হারুন শপিং কমপ্লেক্সের লাকি কুপনের (লটারি) ড্রকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গত শুক্রবার রাতে ড্র চলার সময় ওই সংঘর্ষ হয়।
এ ঘটনার জের ধরে গতকাল শনিবার সকালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে মার্কেট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য মার্কেট বন্ধ ঘোষণা করে।
মার্কেট বন্ধের ঘটনায় ইমু জিনস নামের একটি কাপড়ের দোকানের মালিক ইয়াকুব হোসেন বলেন, ‘মার্কেট বন্ধ হওয়ায় আমাদের দোকাটি বন্ধ হয়ে গেছে। এর ফলে আমি আর্থিক ক্ষতির মুখে পড়েছি।’
একই মার্কেটের অপর ব্যবসায়ী নকশি বাংলার মালিক আল-আমিন মোল্লা বলেন, বেশিদিনের জন্য মার্কেট বন্ধ হয়ে গেলে তাঁদের আর্থিক সংকটে পড়তে হবে।
জানতে চাইলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ওই মার্কেট নিয়ে কী ঘটেছে, তা তাঁদের জানা নেই। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি।