প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মরদনা এলাকায় দুই পক্ষের বিরোধের জের ধরে রবিউল ইসলাম (২৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে খুন করা হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, মরদনা এলাকায় আব্দুস সালামের সঙ্গে মোহাম্মদ জেম ও তাঁর ভাই পাসাবন আলীর নেতৃত্বাধীন দুই পক্ষের বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। এই বিরোধের জের ধরে গতকাল শনিবার দুপুরে স্থানীয় একটি আমবাগানে সালামের সমর্থক রবিউল ইসলামকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।