প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় মরিয়ম আক্তার (১৭) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। মরিয়মের মা শেফালী বেগম জানান, বাড়ির পাশের খেতে মুগ ডাল তুলতে গিয়ে আগের দিন প্রতিবেশী জুলহাস হাওলাদারের (৪৮) সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। গতকাল পুকুরের পাড়ে মরিয়মের সঙ্গে জুলহাসের দেখা হলে তিনি ক্ষিপ্ত হয়ে দা দিয়ে মেয়েটির মাথায় কোপ মারেন। পরে দ্রুত তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি|