কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে ডেইরি ফার্মের (কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার) ভেতরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইফতার শেষে ডেইরি ফার্মের ভেতর দিয়ে ক্যাম্পাসে আসছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি রাসেল মিয়া ও সাহিত্যবিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন। এ সময় দুর্বৃত্তরা তাঁদের রড ও পাইপ দিয়ে বেধড়ক মারধর করে। এরপর ধারালো অস্ত্র দিয়ে তাঁদের হাতে ও পায়ে আঘাত করে। পরে তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশুলিয়া থানার ওসি মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় মামলা হয়নি।