কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের কাছে মাদক বিক্রেতাদের তথ্য দেওয়ায় এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা। গতকাল দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাব এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির বড় ভাই আল আমিন বলেন, কয়েক দিন আগে তাঁর ছোট ভাই ও স্থানীয় মুদি ব্যবসায়ী নুরনবী একই পৌরসভার নোয়াপাড়া এলাকার মাদক ব্যবসায়ী মনিরের বিষয়ে পুলিশকে তথ্য দেন। পরে পুলিশ অভিযান চালিয়ে বিয়ারসহ মনিরকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরের দিকে নুরনবীকে মনিরের সহযোগীরা কুপিয়ে জখম করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করেছেন তাঁরা।