কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামে গত শনিবার মো. সেলিম মৃধা (৫০) নামের আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে যুবলীগের দুই কর্মী কুপিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেলিম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের কর্মী আবদুস ছালাম মৃধার সঙ্গে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজ সিকদারের বিরোধ চলছে। এর জের ধরে ছালাম মৃধার সমর্থক সেলিম মৃধাকে সিরাজ সিকদারের সমর্থক যুবলীগের কর্মী মো. হারুন ও মো. রিয়াজ ব্যাপারী কুপিয়ে জখম করেন।