কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বুধবার দুপুরে দীপ্ত কর্মকার (২০) নামের মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজের এক ছাত্রকে কুপিয়ে আহত করা হয়েছে। চাচাতো বোনকে উত্ত্যক্ত করার অভিযোগ তুলে দেলোয়ার হোসেন (২০) নামের এক তরুণ এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দীপ্তকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেলোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন। তাঁরা দুই-তিনটি গাড়িও ভাঙচুর করেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, বেলা একটার দিকে মাগুরা টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে ওই ঘটনা ঘটে। দেলোয়ারের দাবি, তাঁর চাচাতো বোনকে দীপ্ত প্রায়ই উত্ত্যক্ত করেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে তিনি দীপ্তকে কুপিয়ে জখম করেন।