কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল এলাকায় আবদুর রহিম (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা তাঁর সর্বস্ব লুট করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে। ওই ব্যবসায়ী এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাতপাতালে চিকিৎসাধীন। বলাখাল বাজারে আবদুর রহিমের স্টেশনারি দোকান আছে। হাজীগঞ্জ থানার উপপরিদর্শক রবিউল আউয়াল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ছিনতাইয়ের ঘটনা। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।