কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতদের অস্ত্রের আঘাতে আহত হয়েছেন এক গৃহবধূ। উপজেলার আলগী ইউনিয়নের শাহমুলকদী গ্রামের প্রবাসী হেমায়েত মুন্সীর বাড়িতে গত মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। হেমায়েত মুন্সীর ভাতিজা ইমরান হোসেন বলেন, রাত তিনটার দিকে ১২-১৩ জন ডাকাত টিনের বেড়া কেটে ঘরে ঢোকে। তারা দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকদের জিম্মি করে ২০ হাজার টাকা, এক ভরি সোনার গয়না ও একটি মুঠোফোন নিয়ে যায়। এ সময় ডাকাতেরা হেমায়েত মুন্সীর স্ত্রী সালমা আক্তারের (২৪) চোখ ও কপালের মাঝামাঝি স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।