প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে সন্ত্রাসীরা এক প্রবাসীকে কুপিয়ে জখম করেছে। গত সোমবার রাতে আলীনগর ইউনিয়নের ছলিমবাজার-গকুলনগর রাস্তায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গকুলনগর গ্রামের সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী নিজাম উদ্দিন (৩২) রাতে স্থানীয় ছলিমবাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় পথে ওত পেতে থাকা শ্রীনাথপুর গ্রামের আমিন (৩৬), আজিম (৩২), রাহিম (২৬), ছুরাবসহ (৩৫) কয়েকজন দা, রড, চাকু ও লাঠি নিয়ে তাঁর ওপর হামলা করে। এ সময় সন্ত্রাসীরা চাকু দিয়ে নিজামকে এলোপাতাড়ি কোপায় এবং রড দিয়ে পেটায়। পরে পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করান।