কুপিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের ফুলবাড়ী গেট এলাকায় এক দম্পতিকে কুপিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
গৃহকর্তা ফরহাদ হোসেন ঢাকায় সেলফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন নামের একটি এনজিওর চেয়ারম্যান। তাঁকে ও তাঁর স্ত্রী ফারজানা ইয়াসমীনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল অজ্ঞাত পরিচয় তিন ব্যক্তিকে আসামি করে থানায় মামলা হয়েছে। ফরহাদ বলেন, দুর্বৃত্তরা আগে থেকে গ্রিল কেটে বাসার ভেতরে অবস্থান করছিল। ডাকাতির উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।