কুপিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্বৃত্তরা পলাশ কাজী (৩২) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে। গত শনিবার রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের বাট্টইধোবা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বাট্টইধোবা গ্রামে কালাম ফকিরের মেলা দেখতে যান পলাশ। একপর্যায়ে মেলায় বিদ্যুৎ চলে গেলে ৮-১০ জনের একটি দল তাঁকে এলোপাতাড়ি কোপায়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনায় জড়িত সন্দেহে ১৬ জনকে আটক করা হয়েছে।