প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কোনাবাড়ি গ্রামে আবুল কালাম নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। পুলিশের ভাষ্যমতে, উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর গ্রামের গরু ব্যবসায়ী আবুল কালামের সঙ্গে পাশের কোনাবাড়ি গ্রামের আবদুল হামিদের পূর্বশত্রুতা ছিল। এর জের ধরে গত সোমবার সকালে আবদুল হামিদ ও তাঁর সহযোগীরা রড, রামদা, চাপাতি, লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আবুল কালামকে আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগের ব্যাপারে আবদুল হামিদ বলেন, ‘আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’