কুপিয়ে ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গোড়ানে গতকাল শুক্রবার দুপুরে মালয়েশিয়াপ্রবাসী মুহিত খানকে (২৮) কুপিয়ে দুই হাজার ৭০০ মার্কিন ডলারসহ কিছু টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মুকিত জানান, তিনি ধানমন্ডি থেকে গোড়ানের বাসায় ফেরার সময় দক্ষিণ গোড়ানে দুটি মোটরসাইকেলে থাকা চারজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে। ছিনতাইকারীরা তাঁর সঙ্গে থাকা দুই হাজার ৭০০ ডলার ও কিছু টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে ছিনতাইকারীরা শরীরের কয়েক স্থানে কোপায় এবং মাথায় আঘাত করে। তিনি গত মঙ্গলবার মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ মুহিতের সঙ্গে কথা বলেছে, ঘটনাস্থলে তদন্ত করেছে। বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।