কুপিয়ে ছিনতাইয়ের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সবুজবাগ থানার মাদারটেক উত্তরপাড়ায় গতকাল শুক্রবার দুপুরে সাইফুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে সন্ত্রাসীরা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সাইফুলের ভাই শহীদুল ইসলাম জানান, ডিশ ব্যবসায়ী সাইফুল বাসা থেকে শপিং ব্যাগে ৭০ হাজার টাকা নিয়ে কয়েক গজ এগোতেই সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। সবুজবাগ থানায় তাঁর ভাইয়ের বিরুদ্ধে মাদকের মামলা আছে। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’