কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার বাড়াইজুরি গ্রামে গতকাল শুক্রবার সকালে এক মা ও তাঁর দুই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালান বলে আহত ব্যক্তিরা অভিযোগ করেছেন। আহত ব্যক্তিরা হলেন, বাড়াইজুরি গ্রামের বারেক আলী মণ্ডলের স্ত্রী বেগম (৫০), তাঁদের ছেলে সোহেল মণ্ডল (২২) ও রাসেল মণ্ডল (১৮)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আহত ব্যক্তিদের পরিবার মামলা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।