প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার বড় ডালিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি-কাম-নৈশপ্রহরী মো. ফোরকানকে (২৮) গত শনিবার পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শনিবার রাতে খাবার খেয়ে বিদ্যালয়ে ফেরার পথে ফোরকানকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়।