প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারায় ঈদের রাতে এক গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে এলাকাবাসী। আহত সাইফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রুদ্রমুখো গ্রামের সাইফুল পাশের বানইল গ্রামের এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ঈদের দিন শনিবার রাতে সাইফুল ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় গৃহবধূর চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে যুবকটিকে ধরে পিটুনি দেওয়াসহ হাঁসুয়া দিয়ে কোপায়। গত রোববার তাকে পুলিশে সোপর্দ করা হয়। বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।