কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম গ্রামের সত্যজিৎ ওঝা (২২) নামে এক যুবককে গত শনিবার রাতে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে মাদকসেবীরা। সত্যজিৎ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। শুক্রবার বাড়ির কাছে সেতু দিয়ে যাওয়ার সময় একই গ্রামের পাগল বালা কয়েকজন যুবককে নিয়ে মাদক সেবন করছিল। এভাবে মাদক সেবন না করার জন্য ওই যুবকদের নিষেধ করেন সত্যজিৎ। এতে যুবকেরা ক্ষুব্ধ হয়। শনিবার রাতে ওই যুবকেরা সত্যজিৎকে গ্রামের রাস্তায় পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তাঁকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজৈর থানায় মামলা করা হয়েছে।
শরীয়তপুর প্রতিনিধি