প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানীতে মীম খানম (১৪) নামের এক স্কুলছাত্রীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তাকে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত বুধবার রাত আটটার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের নড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। মীম নড়াইল গ্রামের এম এ মান্নান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে ওই গ্রামের পুলিশের কনস্টেবল মো. ওয়াহেদুজ্জামানের মেয়ে। কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে ওই ছাত্রীর মা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করেছেন।