প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ বাজার আড়তপট্টি এলাকার ব্যবসায়ী সুজন শেখকে (২৩) গত বৃহস্পতিবার কুপিয়ে দোকানে থাকা প্রায় ৬০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে সুলতান শেখ (২৪) নামের আরেক তরুণও আহত হন। সুজন শেখ উপজেলার উজানচর ইউনিয়নের নতুন পাড়া গ্রামের মৃত শুকুর আলী শেখের ছেলে। সুলতান একই ইউনিয়নের কাঁঠালতলা গ্রামের আজিবর রহমানের ছেলে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার এসআই এ টি এম রফিক উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।