কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পাতাকাটা গ্রামে গতকাল বুধবার জমি নিয়ে বিরোধের জের ধরে কবির হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছেন মামুন সরদার নামের অপর এক ব্যক্তি। গুরুতর জখম কবিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মামুন পলাতক।