প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসী ছেলের পাঠানো টাকা নিতে না পারায় মফিজ কাজী (৪০) নামের এক কৃষককে বাড়ি থেকে ধরে নিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত রোববার দিবাগত রাত চারটার দিকে নড়াইল সদর উপজেলার চণ্ডীবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মফিজ কাজীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মফিজ কাজী বলেন, ‘আমি কয়েকজনকে চিনতে পেরেছি। এর মধ্যে পাইকমারী গ্রামের ফিরোজ (২৮), সোহান (২৩) ও রউফ কাজী (২৩) রয়েছে। এদের সঙ্গে আরও চার-পাঁচজন ছিল।’ সদর থানার উপপরিদর্শক এনামুল হোসেন বলেন, মফিজ কাজীর জবানবন্দি নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
নড়াইল প্রতিনিধি