কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেওয়ায় ছাত্রলীগের এক নেতা ও তাঁর ভাইকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার পিতলগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, পিতলগঞ্জের সুলতান কয়েক দিন ধরে সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হেলেন দেওয়ানের কাছে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গতকাল দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হেলেনকে জখম করেন সুলতান। হেলেনের বড় ভাই এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়।