কুপিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাকারিয়া নামের এক কেব্ল (ডিশ) ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সকালে উপজেলার নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। জাকারিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাকারিয়া বলেন, তিনি দীর্ঘদিন ধরে গোলাকান্দাইল নতুনবাজার এলাকায় কেব্ল ব্যবসা করছেন। ব্যবসার শুরুর দিকে তাঁর সঙ্গে স্থানীয় হানিফের ব্যবসাসংক্রান্ত বিষয়ে দ্বন্দ্ব দেখা দেয়। গতকাল সকালে হঠাৎ হানিফ এসে তাঁকে জানান যে সন্ত্রাসীরা তাঁর কেব্ল লাইনের তার কেটে নিচ্ছে। এরপর তিনি মোটরসাইকেলে করে হানিফের সঙ্গে ৫ নম্বর ক্যানেল এলাকায় যান। সেখানে হানিফের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর হানিফের নেতৃত্বে তাঁকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। রূপগঞ্জ থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে।