কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে গত বুধবার রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে দুই নারীসহ তিনজনকে নৃশংসভাবে কুপিয়ে জখম করেছে মুখোশধারী তিন দুর্বৃত্ত। আহত ব্যক্তিরা হলেন লিটন শিকদার (৩৫), তাঁর স্ত্রী সাথী বেগম (২৮) ও মা পরীবানু (৬০)। তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই সাথী ও পরীবানুকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় তাঁদের সেখান থেকে গতকাল বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।